আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি

0
169

আইএফআইসি ব্যাংক পিএলসির বিভিন্ন পদে কর্মরত ৭৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। চলতি বছর আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭ জনে। গতকাল রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে ২৫ জন কর্মকর্তার হাতে সরাসরি পদোন্নতির চিঠি তুলে দেওয়া হয়। এ ছাড়া ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় কর্মরত আরও ৪৯ জনের কাছে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে পদোন্নতির চিঠি পাঠানো হয়।