এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

0
92

এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে¡ ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালকবৃন্দ মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস উপস্থিত ছিলেন। এ ছাড়া ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. খোরশেদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো, জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী এফসিএস সভায় উপস্থিত ছিলেন।