পূবালী ব্যাংক পিএলসি আইসিটি অপারেশন ডিভিশনের উদ্যোগে সম্প্রতি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারন্যান্স বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপের উদ্বোধন করে পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী পূবালী ব্যাংকের সিকিউরিটি রোডম্যাপবিষয়ক বক্তব্য প্রদান করেন। এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর ও মোহাম্মদ আনিসুজ্জামান ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। আইসিটি অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন তথ্য নিরাপত্তা সচেতনতা মাস সম্পর্কে বক্তব্য প্রদান করেন। আইসিটি অপারেশন ডিভিশনের এসপিও মোহাম্মদ আরিফ ফেরদৌস ওয়ার্কশপে বেসিক সিকিউরিটি অ্যাওয়ারন্যান্স ও অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন।
সর্বশেষ
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবসায়িক কৌশল পর্যালোচনা
ডাচ-বাংলা ব্যাংক পিএলসির রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার...
সোনালী ব্যাংক স্টাফ কলেজে সোলার সিস্টেম উদ্বোধন
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন কার্যালয় ও স্থাপনায় বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার...
কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক উইং কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত...
ব্লুচিজে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকরা
সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি এবং ব্লুচিজের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ব্লুচিজে বিশেষ ছাড় ও...
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...













