দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে পে-রোল সেবা নেবে এসকিউ লাইটস লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
এই চুক্তির আওতায় এসকিউ লাইটস লিমিটেডের কর্মীরা প্রাইম ব্যাংকের পক্ষ থেকে বিশেষ ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা, ক্রেডিট কার্ড ও ঋণ সুবিধা। এ ছাড়া তারা প্রাইম ব্যাংকের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম প্রাইমপের সেবা উপভোগ করতে পারবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদানসহ করপোরেট পেমেন্ট কার্যক্রম আরও সহজ এবং নিরবচ্ছিন্নভাবে করতে পারবে এসকিউ লাইটস। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং এসকিউ লাইটস লিমিটেডের চেয়ারম্যান এজেডএম মনজুরুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক; মো. এনামুল কবির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড; মো. রাশাদুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন এবং হাসিনা ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং। এ ছাড়া এসকিউ লাইটস লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।













