মার্কেন্টাইল ব্যাংকে রিস্ক অ্যাওয়ারনেসবিষয়ক প্রশিক্ষণ

0
128

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি দিনব্যাপী রিস্ক অ্যাওয়ারনেস প্রোগ্রাম শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিআরও মো. জাকির হোসেন। এ সময় তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। ইনস্টিটিউটের হেড অব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এসএম সেলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি মিয়ারাজ হোসেন গাজী ও শাহিন আকতার।