বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পূবালী ব্যাংক পিএলসির চুক্তি স্বাক্ষর

0
102

আর নয় দীর্ঘ লাইন এই সেøাগানকে সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগের রোগীদের জন্য অনলাইন টিকেট সিস্টেমের উদ্বোধন করা হয় এবং পূবালী ব্যাংক পিএলসির সঙ্গে এই সিস্টেম বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী।
এ সময় পূবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. নজরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ডা. নাহরিন আক্তার, প্রক্টর শেখ ফরহাদ, ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, মহাব্যবস্থাপক ও সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান ও সিটিও (টিসি) ইন্দ্র মোহন সূত্রধর, উপমহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মো. রবিউল আলম, শাহবাগ অ্যাভিনিউ শাখা প্রধান উপমহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুন, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।