বেসিক ব্যাংকের উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

0
89

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির উদ্যোগে পরিচালনা পর্ষদ এবং ঊর্ধ্বতন নির্বাহীদের অংশগ্রহণে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধবিষয়ক একটি সচেতনতামূলক সভা ২৮ অক্টোবর মতিঝিলস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কামরুজ্জামান খান। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইউ) অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন পরিচালনা পর্ষদ এবং ঊর্ধ্বতন নির্বাহীদের উদ্দেশ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ আইন ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মুন্সি আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও ব্যাংকের পরিচালক শেখ ফরিদ, মো. মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল আহাদ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল, এসএম ইকবাল হোছাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, ক্যামেলকো মো. হাসান ইমাম, মো. গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেল, নূরুর রহমান চৌধুরী (মহাব্যবস্থাপক-চলতি দায়িত্বে) এবং এন্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান জহির উদ্দিন উপস্থিত ছিলেন।