ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি লাইফের প্রথম ব্যাংকান্স্যুরেন্স দাবির চেক হস্তান্তর

0
64

ডাচ-বাংলা ব্যাংক ও এর সহযোগী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি একজন গ্রাহকের মৃত্যুর পর তাদের প্রথম বীমা দাবির চেক হস্তান্তর করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মৃত গ্রাহকের নমিনীর কাছে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এমজে আজিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।