বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় সম্প্রতি সাতক্ষীরার প্রান্তিক কৃষক, ছোট ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ঋণ বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ও সাতক্ষীরা অঞ্চলের ৩৬টি ব্যাংক অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যাংকগুলো প্রান্তিক জনগোষ্ঠীর ৫০০ জনের মাঝে মোট ৪ কোটি টাকা ঋণ বিতরণ করে। এর মধ্যে ব্র্যাক ব্যাংক ১৩১ জন ক্ষুদ্র কৃষক ও উদ্যোক্তা এবং প্রান্তিক জেলেদের মাঝে ৮০ লাখ টাকা বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী হোসেন। এ সময় ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল
এসবিএসি ব্যাংক পিএলসির আমানত এক বছরের ব্যবধানে ১৫ শতাংশ বৃদ্ধিতে ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক...
পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন
আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকায় পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন...
রেমিট্যান্স সেবায় গোল্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
রেমিট্যান্স সেবায় অনবদ্য অবদান রাখার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে গোল্ড অ্যাওয়ার্ড দিয়েছে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)। ১২ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল...
শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজারি কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি...
কুইন্স নার্সিং কলেজের ফি সংগ্রহ করবে মেঘনা ব্যাংক
ডিজিটাল সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি এবং কুইন্স নার্সিং কলেজের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়...













