শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

0
160

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯০৪তম সভা ৮ অক্টোবর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন ও ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে সভায় ব্যাংকের পরিচালক জনাব খন্দকার শাকিব আহমেদ উপ¯ি’ত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।