বারভিডার সঙ্গে নলেজ শেয়ারিং ও রিকগনিশন ইভেন্ট করল ট্রাস্ট ব্যাংক

0
63

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারবিডা) সঙ্গে যৌথভাবে নলেজ শেয়ারিং ও রিকগনিশন ইভেন্টের আয়োজন করে ট্রাস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আহসান জামান চৌধুরীসহ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জ্যেষ্ঠ নির্বাহী ও রিটেইল ব্যাংকিংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বারভিডার পক্ষে ছিলেন সংগঠনের সভাপতি আবদুল হক, জ্যেষ্ঠ সহ-সভাপতি-১, নির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন গাড়ির শোরুমের স্বত্বাধিকারীরা।