লিড ব্যাংক হিসেবে ঢাকা ব্যাংকের উদ্যোগে সিলেটে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক (এএমএল অ্যান্ড সিএফটি) দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহযোগিতায় গতকাল নগরীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় জেলার ৪০টি তফসিলি ব্যাংকের ১৩০ কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন বিএফআইইউর নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) একেএম শাহনেওয়াজ। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ক্যামলকো এএমএম মঈন উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিপালন কমিটির সদস্য মাহবুবুর রহমান, মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের ইনচার্জ মো. শাহিনুল ইসলাম ও সিলেট উপশহর শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলে আহমেদ রাব্বী। প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মো. রেজওয়ানুর রহমান, যুগ্ম পরিচালক মো. রোকন-উজ-জামান ও রাজিব হাসান।
সর্বশেষ
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ১৯...
সাউথইস্ট ব্যাংকের নতুন ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে সাউথইস্ট ব্যাংক পিএলসি নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, মৌলভীবাজার, ফেনী ও কুমিল্লায় মোট ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে।...
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে আইপিডিসির চুক্তি
দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এমএসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স...
প্রাইম ব্যাংক এবং কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা ও প্রায়োরিটি গ্রাহকরা বিশেষ...
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যমুনা ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
বাংলাদেশ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন স্কিমÑ ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দি ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইস এবং ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় বাংলাদেশ...













