বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জালকুড়িতে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম। এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখা ব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমইএসপিডির যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিসিও শাহ মোহাম্মদ সোহেল খুরশীদ এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী।
Home প্রেস রিলিজ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের যৌথ উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু













