মেঘনা ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

0
57

২৩ সেপ্টেম্বর মেঘনা ব্যাংক পিএলসি সফলভাবে ২০০তম বোর্ড সভা আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন উজমা চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মামুনুল হক, মো. রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মো. আলি আকতার রিজভী এফসিএ এবং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (চলতি দায়িত্ব) মো. ছাদেকুর রহমান। চেয়ারপারসন উজমা চৌধুরী কেক কেটে এই মাইলফলক উদযাপন করেন।
এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মেঘনা ব্যাংক পিএলসির চেয়ারপারসন উজমা চৌধুরী বলেন, এই মাইলফলক সভাটি আমাদের টেকসই প্রবৃদ্ধি, সুশাসন এবং উন্নত গ্রাহকসেবার অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন। আমরা আমাদের সব কার্যক্রমে উৎকর্ষ অর্জনে গুরুত্ব দিচ্ছি। সভায় ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ধারা আরও সুদৃঢ় করতে বিভিন্ন কৌশলগত ও কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি পর্যালোচনা করা হয়।