ক্যানসার ও কিডনি সেন্টার স্থাপনে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

0
55

সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে ক্যানসার ও কিডনি চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। এ লক্ষ্যে চুয়াডাঙ্গায় খলিল মালিক ক্যানসার ও কিডনি স্ক্রিনিং সেন্টার স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির আওতায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
২৩ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে খলিল মালিক হাসপাতাল ও খলিল-মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সাদিকুর রহমান মালিকের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল ড. মো. নাঈম আশফাক চৌধুরী (অব.)। সিইও মেজর জেনারেল ড. মো. নাঈম আশফাক চৌধুরী (অব.) বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ২২ শতাংশ মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং ১৩ শতাংশ মানুষ ক্যানসারে ভুগছে। চিকিৎসার উচ্চ খরচের কারণে অনেকের জন্য সময়মতো চিকিৎসা সম্ভব হয় না। নতুন এই স্ক্রিনিং সেন্টার সহজলভ্য প্রাথমিক পরীক্ষা এবং চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।