সাউথইস্ট ব্যাংকের কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম

0
142

সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় ২৪ জন উদ্যোক্তার জন্য মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। ২৩ সেপ্টেম্বর ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এমএ কাশেম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী এবং সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।