তৃতীয়বারের মতো ইবিএলের সুপারব্র্যান্ডস সম্মাননা অর্জন

0
60

ইস্টার্ন ব্যাংক পিএলসি আবারও সুপারব্র্যান্ডস সম্মাননা অর্জন করেছে। ব্যাংকিংয়ের ক্ষেত্রে তৃতীয়বারের মতো এ সম্মাননা অর্জন করলো প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সুপারব্র্যান্ডস বাংলাদেশ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হয়। দেশের শীর্ষস্থানীয় শিল্প ও বিপণন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ব্র্যান্ড কাউন্সিল কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্ধারণ করে। দীর্ঘস্থায়ী ব্র্যান্ড ঐতিহ্য, ব্যাংকিং খাতে কৌশলগত গুরুত্ব, ধারাবাহিক সেবার উৎকর্ষতা এবং গ্রাহকের দৃঢ় আস্থার জন্য ইবিএলকে এই পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়।
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলি রেজা ইফতেখার বলেন, তৃতীয়বারের মতো সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়া শুধুই একটি সম্মান নয় এটি আমাদের প্রতি গ্রাহকদের আস্থা এবং আমাদের সহকর্মীদের কাজের প্রতি নিষ্ঠার স্বীকৃতি। এর আগে ব্যাংকটি ২০০৯, ২০১১ এবং ২০১৮, ২০২০ সময়কালে এই সম্মাননা লাভ করে। সবশেষ এ স্বীকৃতির মাধ্যমে ইবিএল বাংলাদেশের করপোরেট অঙ্গনে ৪৯টি স্বনামধন্য ব্র্যান্ডের অভিজাত তালিকায় অন্তর্ভুক্ত হলো।