শাহজালাল ইসলামী ব্যাংকের এন্টি মানি লন্ডারিং বিষয়ে কর্মশালা আয়োজন

0
129

দেশব্যাপী জোনভিত্তিক কর্মশালা আয়োজনের অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এন্টি মানি লন্ডারিং ডিভিশনের উদ্যোগে ২০ সেপ্টেম্বর টাঙ্গাইল শহরের স্থানীয় এক হোটেলে ব্যাংকের ময়মনসিংহ বিভাগ এবং টাঙ্গাইল জেলার মোট ১৩টি শাখা থেকে ব্যামেলকোসহ ৫০ জন কর্মকর্তা নিয়ে ওয়ার্কশপ অন এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ফর ব্যামেলকোস অ্যান্ড অফিসিয়ালস-ময়মনসিংহ ডিভিশন অ্যান্ড টাঙ্গাইল ডিস্ট্রিক্ট শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মোহাম্মদ মোক্তার হোসেন, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এন্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো. আসাদুল ইসলাম খান কর্মশালার উদ্বোধন করেন এবং ক্রেডিট ব্যাকড মানি লন্ডারিং প্রতিরোধের ওপর মূল্যবান সেশন পরিচালনা করেন। এন্টি মানি লন্ডারিং বিভাগের মো. আশরাফুল ইসলাম, এফএভিপি বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে অত্র ব্যাংকের টাঙ্গাইল শাখার ম্যানেজার মো. আব্দুল খালেক, ইভিপি সমাপনী বক্তব্য প্রদান করেন।