শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ট্রেনিং একাডেমিতে ৩ সেপ্টেম্বর ব্যাংকের নবনিযুক্ত ৫০ জন অফিসারের (৯ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এবং ৪১ জন প্রবেশনারি অফিসার) জন্য দুদিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগ এবং ট্রেনিং একাডেমির প্রধান একেএম হাসান রহিম উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেীির ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইন উদ্দিন উপস্থিত ছিলেন। নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে মোসলেহ উদ্দিন বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সর্বশেষ
এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল
এসবিএসি ব্যাংক পিএলসির আমানত এক বছরের ব্যবধানে ১৫ শতাংশ বৃদ্ধিতে ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক...
পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন
আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকায় পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন...
রেমিট্যান্স সেবায় গোল্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
রেমিট্যান্স সেবায় অনবদ্য অবদান রাখার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে গোল্ড অ্যাওয়ার্ড দিয়েছে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)। ১২ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল...
শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজারি কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি...
কুইন্স নার্সিং কলেজের ফি সংগ্রহ করবে মেঘনা ব্যাংক
ডিজিটাল সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি এবং কুইন্স নার্সিং কলেজের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়...













