পূবালী ব্যাংকের কোনাপাড়া শাখার শুভ উদ্বোধন

0
72

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে রাজধানী ঢাকার কোনাপাড়ায় পূবালী ব্যাংক পিএলসির ৫১০তম শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক পিএলসি অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং কোনাপাড়াবাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক কোনাপাড়ায় শাখা উদ্বোধন করেছে। তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই শাখা থেকে ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানান।