আল-আরাফাহ ইসলামী ব্যাংকে জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

0
128

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে। ৮ জুলাই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক সবসময়ই মানবিক মূল্যবোধ ও ইসলামী শরিয়া ভিত্তিতে গ্রাহকসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই প্রশিক্ষণ কোর্স হিসাব খোলা, জমা ও উত্তোলন, চেক পরিচালনা, ক্যাশ লেনদেন, রেমিট্যান্স, গ্রাহকসেবা, আইটি ব্যবস্থাপনা এবং শরিয়াহভিত্তিক হিসাব পরিচালনার মতো মৌলিক ব্যাংকিং সেবার বিষয়গুলোর ক্ষেত্রে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা আরও বাড়বে এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।