ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর মানবসম্পদ ও ব্যবসায় উন্নয়ন সভা ২০২৫ সম্প্রতি চট্টগ্রামের শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সিরাজুল ইসলাম, ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি ডিভিশন প্রধান মিজানুর রহমান, এফএসআইবি ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ইভিপি মোহাম্মদ রোকন উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল প্রধান আহমেদ আশিক রাজী ও প্রধান কার্যালয়ের পিএবিসিডি প্রধান মো. খায়রুল হাসান সিএসএএ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান মোহাম্মদ মুস্তাফা। দিনব্যাপী এ সভায় চট্টগ্রাম অঞ্চলের ৩৬ জন শাখা ব্যাবস্থাপক, ৩৬ জন ম্যানেজার অপারেশনস, ৩০ জন উপশাখা ইনচার্জসহ মোট ১৩৮ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...













