শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলার নবাবগঞ্জের বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ বাস্কেটবল কোর্ট নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। ৩১ মে বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য নবনির্মিত বাস্কেটবল কোর্ট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকার আর্চডায়োসিসের আর্চবিশপ মোস্ট রেভ. বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই উপস্থিত ছিলেন। বাস্কেটবল কোর্টটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মোসলেস উদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, সেন্ট জোসেফ প্রভেন্সের প্রভেন্সিয়াল সুপেরিয়র ব্রাদার রিপন জেমস গোমেজ, সিএসসি, বান্দুরা হলিক্রস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ এল. রোজারিও, সিএসসি, প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ফাদার কমল কোরায়া উপস্থি’ত ছিলেন। বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার টোরেন জে. পালমা, সিএসসি সভাপতির দায়িত্ব পালন করেন।
Home Uncategorized শাহজালাল ইসলামী ব্যাংকের অর্থায়নে নবাবগঞ্জের বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ বাস্কেটবল কোর্ট...













