ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

0
110

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০০তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে ২৯ মে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় ডিসেম্বর ৩১, ২০২৪ তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং মার্চ ৩১, ২০২৫ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনগুলো পর্যালোচনাপূর্বক অনুমোদন করা হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস সভায় উপস্থিত ছিলেন।