এনসিসি ব্যাংক এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

0
109

সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের অংশ হিসেবে এনসিসি ব্যাংক সম্প্রতি জাতীয় পেনশন কর্তৃপক্ষের (ইউপিএস) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এনসিসি ব্যাংক প্রগতি, সুরক্ষা, সক্ষমতা এবং প্রবাস এই চারটি পেনশন স্কিমে গ্রাহকদের নিবন্ধন এবং মাসিক চাঁদা সংগ্রহে সহায়তা করবে। এ ছাড়া গ্রাহকরা এনসিসি ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করেও ইউপিএসে নিবন্ধন ও চাঁদা পরিশোধ করতে পারবেন, যা সেবাটিকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিন এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মাহিউদ্দীন খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহিন আকতার নুহাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।