আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক চট্টগ্রাম জোনের দুই দিনব্যাপী টাউন হল মিটিং বন্দরনগরীর বেস্ট ওয়েস্টার্ন এসকেএস হোটেলে শুরু হয়েছে। ৯ মে শুক্রবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর চলতি দায়িত্ব মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিংয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও চলতি দায়িত্ব কামাল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. তরিকুল ইসলাম, শরাফাত উল্লাহ, মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ। চট্টগ্রাম জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামশেদ আহমেদ চৌধুরী স্বাগত বক্তব্যের মাধ্যমে সকলকে সভায় উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। দুই দিনব্যাপী টাউন হল মিটিং এর প্রথম দিনে ব্যাংকের চট্টগ্রাম জোনের ২০টি শাখার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা সবাই মিলে একটি পরিবার। এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। ২০২৫ সালের ট্যাগলাইন হিসাবে আমরা গ্রহণ করেছি ব্যালান্সিং বিজনেস উইথ শরীয়াহ্, এটি শুধু একটি শ্লোগান নয়, বরং আমাদের দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক। তিনি আরও বলেন, আমরা চাই, আমাদের প্রতিটি শাখা শারিয়াহভিত্তিক ব্যাংকিং এর মাধ্যমে সেবার মান বৃদ্ধি করুক এবং গ্রাহকের আস্থাকে পুঁজি করে এগিয়ে যাক। সবার মতামত নিয়ে একসাথে কাজ করলেই একটি টেকসই ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...









