চেন্নাইভিত্তিক হাসপাতালে ব্র্যাক ব্যাংকের গ্রাহক ও সহকর্মীদের আকর্ষণীয় অফার দেওয়ার লক্ষ্যে ভারতের চেন্নাইয়ের জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম ও জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডা. রাম্যা রামালিঙ্গম এমডি (ওজি) সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আরএফ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফওএম মাসুদ রানা, জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারের অ্যাডিশনাল ডিরেক্টর আর. মালারকোডি ও ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, জীবন মিত্র হচ্ছে ভারতের চেন্নাইতে অবস্থিত একটি বিশ্বমানের ফার্টিলিটি সেন্টার চিকিৎসাকেন্দ্র।
সর্বশেষ
চাঁদপুরের মৎস্যজীবীদের বিকল্প জীবিকা সহায়তা দিল এমটিবিএফ
চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারের উল্লেখযোগ্যসংখ্যক পরিবারের মাঝে বিকল্প জীবিকা সহায়তা বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাঁস-মুরগি পালন, বসতবাড়ির আঙিনায় সবজি চাষ এবং ক্ষুদ্র...
অনলাইনে কারাবন্দিদের বিভিন্ন সেবার অর্থ ও ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক
সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কারাবন্দিদের দৈনন্দিন ব্যবহার্য অর্থ এবং বিভিন্ন ধরনের ফি-চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও কারা...
রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম
রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম...
পদোন্নতি পেয়ে ব্যাংক এশিয়ার এএমডি হলেন জিয়াউল হাসান মোল্লা
ব্যাংক এশিয়া পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা। তিনি ২০১৮ সাল থেকে এ ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে...
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব...














