আল-আরাফাহ ইসলামী ব্যাকের পর্ষদীয় সভা অনুষ্ঠিত

0
189

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১১তম সভা ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পর্ষদের পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ফরমান আর. চৌধুরী, ব্যাংকের কোম্পানি সচিব মো. নিজাম উদ্দিন ভূঁঞা এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।