শ্রেণিকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি সম্প্রতি ৭৫ দিনের ঝটিকা ঋণ আদায় কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ২৯ ডিসেম্বর এ কর্মসূচি শেষ হবে। গতকাল অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৯৮তম ভার্চুয়াল বোর্ড সভায় ঋণ আদায় কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত। বিশেষ এ কর্মসূচি ঘোষণা করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. মুরশেদুল কবীর। সভায় নতুনভাবে কোনো ঋণ যাতে শ্রেণিকৃত না হয় সে ব্যাপারে সতর্ক থাকা এবং শ্রেণিকৃত ঋণ আদায়, নিয়মিতকরণ ও অবলোপনকৃত ঋণ আদায়ের মাধ্যমে ঋণ হ্রাসের কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সব সার্কেল, করপোরেট শাখা, অঞ্চল ও শাখাগুলোকে নির্দেশ দেওয়া হয়। সভায় অগ্রণী ব্যাংকের পরিচালকরা, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সর্বশেষ
চাঁদপুরের মৎস্যজীবীদের বিকল্প জীবিকা সহায়তা দিল এমটিবিএফ
চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারের উল্লেখযোগ্যসংখ্যক পরিবারের মাঝে বিকল্প জীবিকা সহায়তা বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাঁস-মুরগি পালন, বসতবাড়ির আঙিনায় সবজি চাষ এবং ক্ষুদ্র...
অনলাইনে কারাবন্দিদের বিভিন্ন সেবার অর্থ ও ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক
সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কারাবন্দিদের দৈনন্দিন ব্যবহার্য অর্থ এবং বিভিন্ন ধরনের ফি-চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও কারা...
রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম
রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম...
পদোন্নতি পেয়ে ব্যাংক এশিয়ার এএমডি হলেন জিয়াউল হাসান মোল্লা
ব্যাংক এশিয়া পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা। তিনি ২০১৮ সাল থেকে এ ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে...
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব...














