বাংলাদেশ ব্যাংকের লংটার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি প্রোগ্রামের আওতায় পূবালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের আয়োজনে গতকাল বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে বৈদেশিক মুদ্রায় পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়ার লক্ষ্যে অংশগ্রহণমূলক চুক্তিটি স্বাক্ষর হয়। পূবালী ব্যাংক লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, পূবালী ব্যাংক লিমিটেড করপোরেট ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
সিটি ব্যাংক-ওয়াটার ডট ওআরজির নতুন উদ্যোগ
দেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি দুই বছর মেয়াদি একটি যৌথ উদ্যোগ শুরু করেছে। এ নিয়ে সম্প্রতি...
হামদর্দ ইউনিভার্সিটিতে প্রাইম ব্যাংকের এমপাওয়ারিং ইয়ুথবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইম একাডেমিয়ার আওতায় হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটির ভয়েস অব বিজনেস ক্লাবের সহযোগিতায় সম্প্রতি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন : এনগেজিং অ্যান্ড...
প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউন হল মিটিং অনুষ্ঠিত
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির চলমান ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬-এর অংশ হিসেবে ২৫ এপ্রিল কুমিল্লা ও সিলেটে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার টাউন...
কমিউনিটি ব্যাংক ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সফলভাবে উদ্বোধন করেছে। বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে...
নওগাঁয় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
সাম্প্রতিক শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁ জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্ট ব্যাংকিং...














