এজেন্ট ব্যাংকিং পার্টনারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ব্র্যাক ব্যাংক। সভায় ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন এবং সিনিয়র লিডারশিপ টিম উপস্থিত ছিলেন। এতে ৩৭টি জেলার প্রতিনিধিত্বকারী ৫১ জন এজেন্ট পার্টনারের কাছ থেকে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং গ্রাহকদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সভায় পার্টনাররা নতুন ব্যাংকিং সার্ভিস, সফটওয়্যার ইস্যু, রেমিট্যান্স সেবা, এজেন্ট অ্যাকাউন্টগুলোর জন্য ওভারড্রাফট সুবিধা, কমিশন চার্ট সংশোধন এবং উপশাখার জন্য যৌক্তিক স্থান নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ, হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, চিফ টেকনোলজি অফিসার নুরুন নাহার বেগম এবং হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান।
সর্বশেষ
ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন বিষয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ওয়ার্কশপ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ১৫ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রিয়াদ মাহমুদ চৌধুরীর...
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের...
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা ৭ জুলাই প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক...
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গত ৫ জুলাই ঢাকার ২৯, পশ্চিম পান্থপথের এসইএল সেন্টারে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক...
ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন পাবেন এসইএলের গ্রাহক-কর্মীরা
দেশের আবাসন খাতের প্রতিষ্ঠান রিয়েল এস্টেট ডেভেলপার দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) গ্রাহক ও কর্মীদের বিশেষ হোম লোন সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি...














