যমুনা ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবায় যুক্ত হলো নতুন মোবাইল অ্যাপ এবং ওয়েবভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা ‘স্বাধীন’। সম্প্রতি যমুনা ব্যাংকের করপোরেট অফিসে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকরা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইওসহ প্রধান কার্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারী। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড অথবা ওয়েব পোর্টালে সেলফ রেজিস্ট্রেশন করা যাবে। এ অ্যাপ দিয়ে যমুনা ব্যাংকের সব অ্যাকাউন্ট হোল্ডার ঘরে বসেই মোবাইল হ্যান্ডসেটের মাধ্যমে ব্যালান্সের সবশেষ তথ্য, ব্যালান্স ট্রান্সফার, অ্যাড মানি, মোবাইল টপ আপ, স্টেটমেন্ট ভিউ, পজিটিভ পে, ব্রাঞ্চ/সাব ব্রাঞ্চ/এটিএম বুথ লোকেশন, ইউটিলিটি বিল পেমেন্টসহ আরো অনেক সেবা নিতে পারবেন।
সর্বশেষ
ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন বিষয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ওয়ার্কশপ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ১৫ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রিয়াদ মাহমুদ চৌধুরীর...
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের...
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা ৭ জুলাই প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক...
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গত ৫ জুলাই ঢাকার ২৯, পশ্চিম পান্থপথের এসইএল সেন্টারে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক...
ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন পাবেন এসইএলের গ্রাহক-কর্মীরা
দেশের আবাসন খাতের প্রতিষ্ঠান রিয়েল এস্টেট ডেভেলপার দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) গ্রাহক ও কর্মীদের বিশেষ হোম লোন সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি...














