ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে বগুড়া জোনের অধীনে বিজয়ীদের মধ্যে মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী এসব পুরস্কার হস্তান্তর করেন। মালয়েশিয়া প্রবাসী আফসার আলী, শেখ মো. হান্নান ও মিজানুর রহমানের পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে উল্লাপাড়া, মহাস্থানগড় ও দুপচাঁচিয়া শাখার গ্রাহক তানজিলা খাতুন, মোছা. মর্জিনা বিবি ও মুর্শিদা এ পুরস্কার অর্জন করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিএম গিয়াস উদ্দিন কাদের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোর্শেদ এবং বগুড়া জোনপ্রধান মো. রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
সর্বশেষ
১১ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পিকেএসএফের চুক্তি
দেশের ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং খাতের অর্থ পৌঁছে দিতে ১১টি বাণিজ্যিক ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানির...
এসআইবিএলের সিলেট অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) পিএলসির সিলেট অঞ্চলের ১০টি শাখা ও ১৫টি উপশাখার অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর...
প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ারের যৌথ উদ্যোগে নারী সহকর্মীদের স্বাস্থ্য সচেতনতা সেশন
প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ারের যৌথ আয়োজনে নারীর সুস্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং কর্মক্ষেত্রে তাদের অবদানকে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট...
ভিসা পেমেন্ট পাসকি চালু করল ইবিএল
বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ভিসার সহযোগিতায় বাংলাদেশে ভিসা পেমেন্ট পাসকি চালু করেছে। এর মাধ্যমে অনলাইন লেনদেনে প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ডভিত্তিক...
ডেসকোর বিদ্যুৎ বিল সংগ্রহে সিটিজেনস ব্যাংক
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) গ্রাহকরা এখন থেকে সিটিজেনস ব্যাংক পিএলসির সব শাখা, উপশাখা ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।...














