আরও আধুনিক ও উন্নততর সেবার লক্ষ্য নিয়ে যমুনা ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবায় যুক্ত হলো নতুন মোবাইল অ্যাপ এবং ওয়েবভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা ‘স্বাধীন’। এ উপলক্ষে যমুনা ব্যাংকের করপোরেট অফিসে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইওসহ প্রধান কার্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীরা। উল্লেখ্য, এই অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড অথবা ওয়েব পোর্টালে সেল্ফ রেজিস্ট্রেশন করা যাবে। এই অ্যাপ দিয়ে যমুনা ব্যাংকের সব অ্যাকাউন্ট হোল্ডাররা ঘরে বসেই মোবাইল হ্যান্ডসেটের মাধ্যমে ব্যালেন্স ইনকুয়েরি, ব্যালেন্স ট্রান্সফার, এড মানি, মোবাইল টপ আপ, স্টেটমেন্ট ভিউ, পজিটিভ পে, ব্রাঞ্চ/সাব ব্রাঞ্চ/এটিএম বুথ লোকেশন, ইউটিলিটি বিল পেমেন্ট, মারচ্যান্ট পেমেন্ট, টোল পে, বেনেফিসিয়ারি ম্যানেজমেন্টসহ আরও অনেক সেবা লাভ করতে পারবেন।
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...
আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের...
নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক
গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান...
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক...














