হিমায়িত খাদ্য রপ্তানি খাতে ঋণ দেবে এনসিসি ব্যাংক

0
26

দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং এ খাতের উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক একেএম সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আনছারুল কবির, এনসিসি ব্যাংকের এসইভিপি ও আরএমজি এবং এক্সপোর্ট সেলের প্রধান আহসান তারিক এবং ভিপি মোহাম্মদ আবুল কালাম আজাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।