ডাচ-বাংলা ব্যাংকের ব্যবসায়িক কৌশল পর্যালোচনা

0
22

ডাচ-বাংলা ব্যাংক পিএলসির রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার একটি হোটেলে হাইব্রিড মডেলে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. এহতেশামুল হক খান বলেন, গ্রাহকদের জন্য বেস্ট সলিউশন পার্টনার তথা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপরও গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন ও ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান।
সম্মেলনে রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা তাদের নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন। পাশাপাশি উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশ্বাস দেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সম্মেলনে অনলাইনের মাধ্যমে অংশ নেন ডাচ-বাংলা ব্যাংকের সংশ্লিষ্ট শাখা-উপশাখার কর্মকর্তা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা।