স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ১৫ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী ও বিশেষ অতিথি ছিলেন কমিটির সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় ওয়ার্কশপে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী ইসলামী ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধ ও উন্নত আচরণের প্রয়োজনীয়তা এবং প্রফেসর ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ ইসলামী ব্যাংকিংয়ে শরিয়াহ পরিপালনের গুরুত্ব, করণীয় ও প্রক্রিয়া তুলে ধরেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের শরিয়াহ সেক্রেটারিয়েট ডিভিশনের কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানরা ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শাখার প্রধান, ম্যানেজার (অপারেশন্স) ও ইনভেস্টমেন্ট ইনচার্জরা ওয়ার্কশপে নেন।














