ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন পাবেন এসইএলের গ্রাহক-কর্মীরা

0
29

দেশের আবাসন খাতের প্রতিষ্ঠান রিয়েল এস্টেট ডেভেলপার দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) গ্রাহক ও কর্মীদের বিশেষ হোম লোন সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় এসইএলের প্রপার্টি ক্রেতারা মোট মূল্যের ৭০ শতাংশ পর্যন্ত হোম লোন সুবিধা উপভোগ করবে পারবেন। বিশেষ সুদহারে সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত এ লোন সর্বোচ্চ ২৫ বছর মেয়াদে পরিশোধ করা যাবে। পাশাপাশি লোন প্রসেসিং ফিতেও কোনো চার্জ থাকছে না। অন্যদিকে চুক্তির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের কর্মীরাও এসইএলের বিভিন্ন প্রকল্পে বিশেষ অফার উপভোগ করবেন, যা উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার প্রতিফলন।
ব্র্যাক ব্যাংকের গ্রাহককেন্দ্রিক হোম ফাইন্যান্সিং সলিউশন এবং এসইএলের নির্ভরযোগ্য আবাসন প্রকল্পের সমন্বয়ের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় আবাসন অর্থায়ন সুবিধা নিশ্চিত করা হবে।