প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সেবা হোল্ডিংসের ফ্ল্যাটে পাবেন বিশেষ ছাড়

0
35

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি আবাসন খাতের প্রতিষ্ঠান সেবা হোল্ডিংস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় ব্যাংকটির গ্রাহক ও কর্মীরা বিশেষ ছাড় সুবিধা পাবেন। এ উপলক্ষে গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং সেবা হোল্ডিংসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মিনহাজুল ইসলাম সিয়াম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সেবা হোল্ডিংস থেকে ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় ও উপহার উপভোগ করতে পারবেন, যা তাদের ব্যাংকিং অভিজ্ঞতায় বাড়তি সুবিধা যোগ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী এবং সেবা হোল্ডিংসের জেনারেল ম্যানেজার (মার্কেটিং ও সেলস) মো. পারভেজ আনোয়ার, ডেপুটি ম্যানেজার (ক্রেডিট রিয়েলাইজেশন) মো. মামুন হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।