প্রাইম ব্যাংক পিএলসি গ্রাহক ও কর্মীদের জন্য ফ্ল্যাট ক্রয়ে বিশেষ সুবিধা নিশ্চিত করতে দেশের অন্যতম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার এসইএল সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বিভিন্ন আবাসন প্রকল্পে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. মোহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী। দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর স্থপতি মোহাম্মদ আবদুর রহমান এবং জেনারেল ম্যানেজার (সেলস) ইশতিয়াক আহমেদ। এ ছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।














