মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি-সংক্রান্ত প্রশিক্ষণ

0
35

শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) উদ্যোগে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানীতে এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে ৪ ও ১১ জুলাই এ কর্মসূচির আয়োজন করা হয়। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা, শরিয়াহসম্মত ব্যাংকিং পণ্য, কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া।
প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক এমডি মো. ফরিদউদ্দিন আহমেদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএম সাইফুল ইসলাম। দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাফর সাদেক এবং সিটি ব্যাংক পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট ড. মো. হাফিজুর রহমান।
প্রশিক্ষণ কর্মসূচিতে মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ টেকনোলজি অফিসার মো. নজমুল হুদা সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য, বিভিন্ন বিভাগের প্রধান, এরিয়া হেড, নির্বাচিত শাখা ব্যবস্থাপক এবং বনানী শাখার সব কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।