উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২৬ অনুষ্ঠিত

0
27

উত্তরা ব্যাংক পিএলসির দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই উত্তরা ব্যাংক পিএলসি ট্রেনিং ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মাকসুদুল হাসান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদ্বয় মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন এবং মো. রাফিউল ইসলাম। এ ছাড়াও ব্যাংকের সর্বস্তরের নির্বাহীবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে জুন-২০২৬ পর্যন্ত অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়।