সাউথইস্ট ব্যাংকের ব্যামেলকো সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

0
24

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ব্যামেলকো) কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. খালিদ মাহমুদ খান। সম্মেলনে দুটি সেশনের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনে ব্যাংকের করণীয় বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। অন্য সেশনে ট্রেড-বেইসড ও ক্রেডিট-বেকড মানি লন্ডারিং প্রতিরোধের ওপর আলোকপাত করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) আবিদুর রহমান চৌধুরী। এ ছাড়া আরও বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাশেদুল আমিন।