‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের ক্যাম্পেইন

0
38

‘ক্যাশলেস বাংলাদেশ’ বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি দেশজুড়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম এবং ক্যাম্পেইন পরিচালনা করছে। ৫ জুলাই এ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কাঁচা বাজারে বাংলা কিউআর সম্পর্কিত একটি জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে ও বেলুন উড্ডয়নের মধ্যদিয়ে আইএফআইসি ব্যাংক বাংলা কিউআর বুথ উদ্বোধন করা হয়। এরপর বাজার প্রদক্ষিণ করে একটি র‌্যালি হয় এবং লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মনসুর মোস্তফা এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদ। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম-পরিচালক মোহাম্মদ মঈন উদ্দীন এবং এজিবি কলোনি কাঁচা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।