এনআরবিসি ব্যাংকে ডিএমডি ও সিবিও হিসেবে শাহীন হাওলাদারের যোগদান

0
36

এনআরবিসি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন মো. শাহিন হাওলাদার। ব্যাংক খাতে প্রায় তিন দশকের বিস্তৃত অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাংকার এর আগে এনআরবি ব্যাংক পিএলসিতে ডিএমডি (বিজনেস) পদে দায়িত্ব পালন করেছেন।
শাহিন হাওলাদার ১৯৯৫ সালের অক্টোবরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি প্রাইম ব্যাংক পিএলসি ও মধুমতি ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে শাহিন হাওলাদার করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, কৃষি ও গ্রামীণ ব্যাংকিং, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস (এডিসি) ও কার্ডস, ট্রানজ্যাকশন ব্যাংকিং, বৈদেশিক রেমিট্যান্স, বিশেষ সম্পদ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য ও অফশোর ব্যাংকিং এবং শাখা ব্যাংকিংয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, চিফ বিজনেস অফিসার, হেড অব বিজনেস এবং হেড অব ব্রাঞ্চেসসহ বিভিন্ন নেতৃত্বের পদেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দক্ষতা আরও উন্নত করতে শাহিন হাওলাদার ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম), প্রজেক্ট ফাইন্যান্স, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এসএমই ফাইন্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি বহু প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনমিতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে এমবিএ ডিগ্রিও অর্জন করেছেন।