৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

0
28

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথ উদ্যোগে নিজেদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি আমরাই তারার তিনটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের ৯০ জন জন নারী উদ্যোক্তা ব্যবসার বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ লাভ করেছেন। মে মাসে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির প্রতিটি ব্যাচে ৩০ জন করে নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত কর্মশ্লাায় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই ডিভিশনের রিজিওনাল হেড (সিলেট) মো. মনিরুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার টেরিটরি ম্যানেজার মো. তাজুল ইসলাম। হবিগঞ্জে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেসের টেরিটরি ম্যানেজার মোহাম্মদ রুকন উদ্দিন। অন্যদিকে মৌলভীবাজারে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেসের টেরিটরি ম্যানেজার গৌতম দেবনাথ। তারা স্থানীয় পর্যায়ে কাঠামোবদ্ধ উদ্যোক্তা সহায়তার গুরুত্ব তুলে ধরেন।