মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি তাদের অত্যাধুনিক ডিজিটাল ওয়েব পোর্টাল এমটিবি ট্রেড এক্সের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ট্রেড লেনদেনের অনুরোধ জমা দেওয়া এবং তার স্বীকৃতি প্রক্রিয়াকে সুগম করার জন্য ডিজাইন করা হয়েছে। এ মাইলফলকটি এমটিবির এন্ডটুএন্ড ডিজিটাল ট্রেড রূপান্তরের যাত্রাপথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এ ডিজিটাল সমাধানটি গ্রাহকদের উন্নত সেবা, দ্রুততর প্রক্রিয়াকরণ এবং নির্বিঘ্ন ট্র্যাকিং সুবিধা নিশ্চিত করবে। বাংলাদেশে এখনও ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডস-সংক্রান্ত বিধিমালা পুরোপুরি গ্রহণ করা না হলেও এমটিবি ট্রেড এক্সের মাধ্যমে আমাদের ব্যাংক কাস্টমস ক্লিয়ারেন্সসহ বাণিজ্য শুরুর পর থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত একটি সম্পূর্ণ ডিজিটাল পরিবেশের জন্য প্লাগ অ্যান্ড প্লে হিসেবে প্রস্তুত থাকল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ট্রেজারি প্রধান মো. শামসুল ইসলাম এবং ডিজিটাল ব্যাংকিং ও ট্রেড অপারেশনস বিভাগের প্রধানরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।










