আল-আরাফাহ ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ রিকভারি ক্যাম্পেইন শুরু

0
15

আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে তিন মাসব্যাপী (১ জুন থেকে ৩১ আগস্ট) খেলাপি বিনিয়োগ রিকভারি শীর্ষক ক্যাম্পেইন শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. রাফাত উল্লা খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঞা, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, এসএম আবু জাফর ও সৈয়দ আবুল হাশেম; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, মো. মঞ্জুরুল আলম, প্রকৌশলী মো. হাবীব উল্লাহ্, মোহাম্মদ আব্দুল মোবিন, কামাল হোসেন, মো. তৌহিদুজ্জামান ফুয়াদ ও মো. আবদুল ওয়াদুদ এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামানসহ শীর্ষ নির্বাহীরা।