বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এসবিএসি ব্যাংকের চুক্তি

0
31

অর্থনৈতিক অগ্রযাত্রায় সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে এক চুক্তিতে স্বাক্ষর করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। ১৮ মে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে এসবিএসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এস.এম. মঈনুল কবীর এবং কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এসবিএসি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবদুল কাইয়ুম চৌধুরী এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও ইভিপি মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।