শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ২টি বাস উপহার

0
32

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবার পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে টেকসই অংশীদারত্ব এবং তরুণ প্রজন্মের উন্নয়নে প্রতিশ্রুতির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে পূবালী ব্যাংকের উদ্যোগে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা উন্নয়নের লক্ষ্যে দুটি স্টুডেন্ট বাস হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক অধ্যাপক ড. এ.এফ.এম. জাকারিয়া।